aaPanel Terminal দিয়ে Big MySQL Database Backup নেওয়ার সহজ নিয়ম
বড় সাইজের MySQL database backup নিতে গেলে অনেক সময় aaPanel বা phpMyAdmin থেকে backup নিতে সমস্যা হয়। Database বড় হলে browser timeout, download failed বা backup incomplete হওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্যার সহজ এবং reliable solution হলো aaPanel Terminal দিয়ে MySQL database backup generate করা। এই পদ্ধতিতে খুব সহজে বড় database backup নেওয়া যায়, backup file check করা যায়, তারপর চাইলে manually download অথবা SCP দিয়ে অন্য server-এ transfer করা যায়।








